অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে বর্তমানে বিশ্রামে রয়েছে বাংলাদেশ দল। তবে এই বিরতি খুব একটা দীর্ঘ হচ্ছে না। আগামী অক্টোবরেই আবার ব্যস্ত সূচিতে ফিরতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশের।
বিসিবি সূত্রে জানা গেছে, আফগানিস্তানের বিপক্ষে এই ওয়ানডে সিরিজটি ত্রিদেশীয় সিরিজে রূপ নিতে পারে। আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই সিরিজে তৃতীয় দল হিসেবে জিম্বাবুয়েকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে। জিম্বাবুয়ে যদি এতে সম্মতি দেয়, তবে অক্টোবরের শুরুতেই মাঠে গড়াবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার এই লড়াই।
সিরিজের ভেন্যু ও প্রাথমিক প্রস্তুতি চূড়ান্ত হলেও ম্যাচের নির্দিষ্ট দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। জিম্বাবুয়ের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে। যদি তারা রাজি হয়, তবে স্বাভাবিকভাবেই ম্যাচের সংখ্যা বাড়বে এবং সূচিতে কিছুটা পরিবর্তন আসবে।
এর আগে সেপ্টেম্বর মাসে ভারতের সঙ্গে সাদা বলের একটি সিরিজের সম্ভাবনা থাকলেও তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ভারত যদি না আসে, তবে ওই সময়ে ক্রিকেটারদের জন্য বিশেষ স্কিল ক্যাম্পের আয়োজন করবে বিসিবি। এরপরই আরব আমিরাতের বিমান ধরবেন ক্রিকেটাররা।
\

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন