সংবাদ

সালাহর রাজকীয় অভিষেক, ট্রাবজোনস্পরের রোমাঞ্চকর জয়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:৪৪ এএম

সালাহর রাজকীয় অভিষেক, ট্রাবজোনস্পরের রোমাঞ্চকর জয়
ছবি : সংগৃহীত

লিভারপুল ছেড়ে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরে নাম লিখিয়েই নিজের জাত চেনালেন মোহামেদ সালাহ। তুরস্কের সুপার লিগে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করে দলকে এনে দিলেন দাপুটে এক জয়। রোববার (২৩ আগস্ট) রাতে সালাহর নৈপুণ্যে ইস্তাম্বুল বাসাকশেহিরকে ২-১ ব্যবধানে হারিয়েছে ট্রাবজোনস্পর।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা সালাহ গোলের দেখা পেতে খুব বেশি সময় নেননি। খেলার অষ্টম মিনিটেই বাসাকশেহিরের গোলরক্ষক মুহাম্মেদ সেনগেজের একটি ভুল কাজে লাগিয়ে লিড নেন তিনি। গোলরক্ষকের হাত ফসকে বল বেরিয়ে এলে নিখুঁত শটে জালে পাঠান মিসরীয় এই ফরোয়ার্ড। 

তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরার সুযোগ পায় বাসাকশেহির। পেনাল্টি থেকে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান উজবেকিস্তানের স্ট্রাইকার এলদোর শোমুরোদভ। বিরতির পর মাঠে নেমেই ফের দৃশ্যপটে সালাহ। ৪৮তম মিনিটে সতীর্থ আর্নেস্ট মুচির সঙ্গে ওয়ান-টু-ওয়ান পাস খেলে বক্সে ঢুকে পড়েন তিনি। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি নিশ্চিত করেন সালাহ।

পুরো ম্যাচেই প্রতিপক্ষ রক্ষণকে ব্যস্ত রাখা সালাহ শেষ পর্যন্ত নায়ক হয়েই মাঠ ছাড়েন। এই জয়ে লিগ টেবিলের ভালো অবস্থানে উঠে এলো ট্রাবজোনস্পর। 

আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগের প্লে-অফে ফেরেনৎসভারোসের মুখোমুখি হবে ট্রাবজোনস্পর। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকায় ফিরতি লেগে সালাহদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সালাহর রাজকীয় অভিষেক, ট্রাবজোনস্পরের রোমাঞ্চকর জয়

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

লিভারপুল ছেড়ে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরে নাম লিখিয়েই নিজের জাত চেনালেন মোহামেদ সালাহ। তুরস্কের সুপার লিগে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করে দলকে এনে দিলেন দাপুটে এক জয়। রোববার (২৩ আগস্ট) রাতে সালাহর নৈপুণ্যে ইস্তাম্বুল বাসাকশেহিরকে ২-১ ব্যবধানে হারিয়েছে ট্রাবজোনস্পর।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা সালাহ গোলের দেখা পেতে খুব বেশি সময় নেননি। খেলার অষ্টম মিনিটেই বাসাকশেহিরের গোলরক্ষক মুহাম্মেদ সেনগেজের একটি ভুল কাজে লাগিয়ে লিড নেন তিনি। গোলরক্ষকের হাত ফসকে বল বেরিয়ে এলে নিখুঁত শটে জালে পাঠান মিসরীয় এই ফরোয়ার্ড। 

তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরার সুযোগ পায় বাসাকশেহির। পেনাল্টি থেকে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান উজবেকিস্তানের স্ট্রাইকার এলদোর শোমুরোদভ। বিরতির পর মাঠে নেমেই ফের দৃশ্যপটে সালাহ। ৪৮তম মিনিটে সতীর্থ আর্নেস্ট মুচির সঙ্গে ওয়ান-টু-ওয়ান পাস খেলে বক্সে ঢুকে পড়েন তিনি। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি নিশ্চিত করেন সালাহ।

পুরো ম্যাচেই প্রতিপক্ষ রক্ষণকে ব্যস্ত রাখা সালাহ শেষ পর্যন্ত নায়ক হয়েই মাঠ ছাড়েন। এই জয়ে লিগ টেবিলের ভালো অবস্থানে উঠে এলো ট্রাবজোনস্পর। 

আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগের প্লে-অফে ফেরেনৎসভারোসের মুখোমুখি হবে ট্রাবজোনস্পর। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকায় ফিরতি লেগে সালাহদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত