সংবাদ

শামীমের ছক্কায় বাংলাদেশের টানা তৃতীয় জয়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম

শামীমের ছক্কায় বাংলাদেশের টানা তৃতীয় জয়
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সোমবার (২৪ আগস্ট) টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ভিক্টোরিয়া সিএ একাদশকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শামীম হোসেন পাটোয়ারীর ঝোড়ো অর্ধশতক ও বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এ জয় নিশ্চিত হয়।

ডারউইনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভিক্টোরিয়া সিএ। তবে বাংলাদেশি বোলারদের তোপের মুখে ১৯.১ ওভারে ১৩১ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন অধিনায়ক স্যাম হার্পার। বাংলাদেশের পেসার মো. রুবেল মাত্র ১৫ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। এ ছাড়া স্পিনার রাকিবুল হাসান ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট।

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ৩ রানে ২ উইকেট হারিয়ে বসার পর ইনিংসের হাল ধরেন অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম হোসেন। ইরফান ৩২ বলে ৪৩ রান করে বিদায় নিলেও শামীম ছিলেন অবিচল। ৩৩ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তাঁর এই লড়াকু ইনিংসে ছিল ২টি চার ও ৩টি দৃষ্টিনন্দন ছক্কা। জয়ের জন্য প্রয়োজনীয় শেষ রানটি তিনি ছক্কা হাঁকিয়েই সংগ্রহ করেন। ১৭.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বাংলাদেশ এইচপি দল। এর আগে নেপাল ও হোবার্ট হারিকেনসকেও হারিয়েছিল তারা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শামীমের ছক্কায় বাংলাদেশের টানা তৃতীয় জয়

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত