উপস্থাপনা নিয়ে প্রায় দেড় দশক ধরে কাজ করছেন শান্তা জাহান। টেলিভিশনের পাশাপাশি দেশের বিভিন্ন স্টেজ অনুষ্ঠানেও নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। এ সময়ের মধ্যে বিভিন্ন সংগঠনের কাছ থেকে উপস্থাপনার জন্য সম্মাননাও পেয়েছেন।
ক্যারিয়ারের শুরুতে
অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন শান্তা জাহান। নাটকে অভিনয় করে সাড়া পেলেও একসময় উপস্থাপনাতেই
বেশি মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর থেকে অভিনয়ের চেয়ে উপস্থাপনাকেই ক্যারিয়ারের
প্রধান ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন।
বর্তমানে বিভিন্ন
অনুষ্ঠান ও স্টেজ শোতে উপস্থাপনার জন্য আয়োজকদের পছন্দের তালিকায় রয়েছেন শান্তা। দেশে
ও দেশের বাইরেও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি মডেল
হিসেবেও কাজ করেছেন। বিশেষ করে বিকাশের একটি বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচনায় আসেন।
নাটকে অভিনয়ের বিষয়ে
বর্তমানে তেমন আগ্রহ না থাকলেও সিনেমায় কাজ করার ইচ্ছা রয়েছে শান্তা জাহানের। বিশেষ
করে নারীপ্রধান গল্পের কোনো সিনেমায় অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
দেড় দশকের ক্যারিয়ার
প্রসঙ্গে শান্তা জাহান বলেন, “আজকের ঠিক এই অবস্থানে আসার পথটা সহজ ছিল না। অনেকটা
ভালোবেসে মনের টানেই উপস্থাপনায় এসেছিলাম। কিন্তু এর সঙ্গে যে জীবনযাপন ও ভাবনা জড়িয়ে
যাবে, সেটা ভাবিনি। নিজের শ্রম, মেধা ও অধ্যবসায় দিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি।
প্রতিবন্ধকতা তো থাকবেই, সেটা সব পেশাতেই আছে। কিন্তু প্রতিবন্ধকতা পেরিয়ে সবার প্রিয়
হয়ে উঠাটাই জীবনের সফলতা।”
তিনি আরও বলেন,
“আমি কৃতজ্ঞ আমার ভক্ত-দর্শকের কাছে, যারা সবসময় আমার পথচলায় অনুপ্রেরণা হয়ে সঙ্গে
ছিলেন। কৃতজ্ঞ তাদের প্রতি, যারা দেশে-বিদেশে স্টেজ শোতে আমাকে সঙ্গে রেখেছেন। বাংলাদেশের
বিভিন্ন চ্যানেলের প্রতিও আমি কৃতজ্ঞ।”
উপস্থাপনায় আগ্রহীদের
সহযোগিতা করার কথাও জানিয়েছেন শান্তা। তার সঙ্গে কেউ উপস্থাপনা বিষয়ে যোগাযোগ করলে
নিজের অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা করবেন বলে জানান তিনি।
এদিকে নতুন কিছু
কাজ নিয়েও পরিকল্পনা রয়েছে শান্তা জাহানের। তবে সেসব বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চান
না তিনি। সময় হলেই নতুন কাজের খবর জানাবেন বলে জানিয়েছেন এই উপস্থাপিকা।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন