সংবাদ

প্লেব্যাকে ফিরতে চান অনুপমা মুক্তি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম

প্লেব্যাকে ফিরতে চান অনুপমা মুক্তি

চলচ্চিত্রে প্লেব্যাক করতে চান কণ্ঠশিল্পী অনুপমা মুক্তি। দীর্ঘ সংগীতজীবনে ‘হাজার বছর ধরে’ সিনেমার ‘তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল’ গানটি তার উল্লেখযোগ্য প্লেব্যাক। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত শিল্পী সুবীর নন্দী।

গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটি এখনো বিভিন্ন স্টেজ শোতে অনুপমা মুক্তিকে গাইতে হয় বলে জানান তিনি।

অনুপমা মুক্তি বলেন, “আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই আমাকে ভীষণ স্নেহ করতেন। তার কারণেই আমার সংগীতজীবনে ‘তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল’ গানটি যুক্ত হয়েছিল। সুবীর নন্দী দার সঙ্গে গানটি করতে পারা আমার জন্য বিশেষ একটি বিষয়। গানটির বয়স ২০ বছরের বেশি হলেও এখনো স্টেজ শোতে গানটি গাওয়ার অনুরোধ পাই।”

তিনি আরও বলেন, “বুলবুল ভাই ও সুবীর দা আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের আত্মার শান্তি কামনা করি। তবে এরপর আর এমন কোনো গান আমার ভাগ্যে জোটেনি। আমি ফিল্মে গান করতে চাই। আশা করছি, শিগগিরই সেই সুযোগ আসবে।”

চলচ্চিত্রের প্লেব্যাকের পাশাপাশি অনুপমা মুক্তি নিজের অ্যালবাম ও মিক্সড অ্যালবামে গান করেছেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারেও নিয়মিত গান করেছেন তিনি। তার প্রথম একক অ্যালবাম ‘ঝিনুকের মুক্তো’।

সম্প্রতি পারিবারিক শোকের কারণে কিছুদিন স্টেজ শো থেকেও দূরে ছিলেন অনুপমা মুক্তি। গত ১২ মে তার ভাই অঞ্জন এবং বাবা আব্দুল হাকিম মারা যান। এরপর কয়েকদিন আগে আবারও স্টেজে ফিরেছেন তিনি। ঢাকার নটর ডেম ক্লাবে মেয়ে আনিসবাকে সঙ্গে নিয়ে গান পরিবেশন করেন।

সংগীতে অনুপমা মুক্তির হাতেখড়ি বড় ভাই নাজমুল হাসান অপুর কাছে। পরে ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছে তালিম নেন। বাফায় গানের সার্টিফিকেট কোর্সও সম্পন্ন করেন তিনি। এছাড়া ইয়াকুব আলী খান, সুজিত মোস্তফা ও মঙ্গল চন্দ্র মণ্ডলের কাছেও সংগীতে তালিম নিয়েছেন।

২০০০ সালে শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শরীফ রাজকুমারকে বিয়ে করেন অনুপমা মুক্তি। তারই কথা ও সুরে প্রকাশিত হয় মুক্তির প্রথম মৌলিক গান। ‘মনিরা মুক্তি’ তার আসল নাম। স্বামী ভালোবেসে তার নাম দেন ‘অনুপমা’।

দীর্ঘ সময় পর আবারও চলচ্চিত্রে প্লেব্যাকের সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন এই শিল্পী।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

প্লেব্যাকে ফিরতে চান অনুপমা মুক্তি

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত