সংবাদ

সাটুরিয়ায় ভেজাল সার বিক্রি, ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা

​মো.লুৎফর রহমান, মানিকগঞ্জ
​মো.লুৎফর রহমান, মানিকগঞ্জ
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:০৮ এএম

সাটুরিয়ায় ভেজাল সার বিক্রি, ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা
ছবি : সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির দায়ে সানোয়ার নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না বাজারে এই অভিযান চালানো হয়।

আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

উপজেলা কৃষি বিভাগ জানায়, জান্না বাজারের ওই সারের দোকানে ভেজাল সার বিক্রি হচ্ছে - এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার ও সার ব্যবস্থাপনা আইনে ব্যবসায়ী সানোয়ারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ করা হয়।

অভিযানকালে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, সাটুরিয়া থানা-পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সারের মান নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এই তদারকি অব্যাহত থাকবে। ভেজাল সার বা বীজ বিক্রি করে কৃষকদের ঠকানোর চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সাটুরিয়ায় ভেজাল সার বিক্রি, ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির দায়ে সানোয়ার নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না বাজারে এই অভিযান চালানো হয়।

আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

উপজেলা কৃষি বিভাগ জানায়, জান্না বাজারের ওই সারের দোকানে ভেজাল সার বিক্রি হচ্ছে - এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার ও সার ব্যবস্থাপনা আইনে ব্যবসায়ী সানোয়ারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ করা হয়।

অভিযানকালে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, সাটুরিয়া থানা-পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সারের মান নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এই তদারকি অব্যাহত থাকবে। ভেজাল সার বা বীজ বিক্রি করে কৃষকদের ঠকানোর চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত