সংবাদ

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস: শোক প্রকাশ রাষ্ট্রপতির

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস: শোক প্রকাশ রাষ্ট্রপতির
ছবি : সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক শোকবার্তায় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এর আগে নেপালে এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। নেপালের বর্তমান পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক ও নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, নেপাল-চীন সীমান্তের কাছে লহেন্দে নদীর প্রবাহ তুষারধসে সৃষ্ট ধ্বংসস্তূপে আটকে গিয়ে একটি কৃত্রিম হ্রদ তৈরি হয়। পরে সেই হ্রদ ভেঙে পানি ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত ভোতেকোশি নদীতে নেমে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। এতে নদীসংলগ্ন তিনটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় স্থানীয়ভাবে কোনো বৃষ্টিপাত না থাকায় বাসিন্দারা বন্যার বিষয়ে আগাম কোনো সতর্কবার্তা পাননি।

ভয়াবহ এই বন্যায় দেশটিতে অন্তত নয়টি জলবিদ্যুৎ প্রকল্প এবং বাণিজ্যিক ব্যাংকের নয়টি শাখা ধ্বংস হয়েছে। এ ছাড়া ১৯টি সেতু এবং প্রায় ৪০ কিলোমিটার মহাসড়ক বন্যার পানিতে ভেসে গেছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো না পাওয়া গেলেও উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস: শোক প্রকাশ রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক শোকবার্তায় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এর আগে নেপালে এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। নেপালের বর্তমান পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক ও নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, নেপাল-চীন সীমান্তের কাছে লহেন্দে নদীর প্রবাহ তুষারধসে সৃষ্ট ধ্বংসস্তূপে আটকে গিয়ে একটি কৃত্রিম হ্রদ তৈরি হয়। পরে সেই হ্রদ ভেঙে পানি ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত ভোতেকোশি নদীতে নেমে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। এতে নদীসংলগ্ন তিনটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় স্থানীয়ভাবে কোনো বৃষ্টিপাত না থাকায় বাসিন্দারা বন্যার বিষয়ে আগাম কোনো সতর্কবার্তা পাননি।

ভয়াবহ এই বন্যায় দেশটিতে অন্তত নয়টি জলবিদ্যুৎ প্রকল্প এবং বাণিজ্যিক ব্যাংকের নয়টি শাখা ধ্বংস হয়েছে। এ ছাড়া ১৯টি সেতু এবং প্রায় ৪০ কিলোমিটার মহাসড়ক বন্যার পানিতে ভেসে গেছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো না পাওয়া গেলেও উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত