সংবাদ

রোনালদোর ৯৭৮তম গোল, শীর্ষে আল নাসর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:৩১ এএম

রোনালদোর ৯৭৮তম গোল, শীর্ষে আল নাসর
ছবি : সংগৃহীত

এক ম্যাচ বিরতি দিয়ে আবারও জালের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার জয়সূচক গোলেই সৌদি প্রো লিগে আল তাউনকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াদের ক্লাবটি। সেই সঙ্গে নিজের ক্যারিয়ার গোল সংখ্যাকে ৯৭৮-এ নিয়ে গেলেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়েছিল আল নাসর। ১১ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে সামু কস্তার গোলে সমতায় ফেরে তারা। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দেখা মেলে সেই চিরচেনা রোনালদো ম্যাজিকের। ৫০ মিনিটে বক্সের ভেতর মোহাম্মদ সিমাকানের একটি শট লক্ষ্যেই ছিল, তবে সেটিতে আলতো করে পা ছুঁইয়ে জালে পাঠান রোনালদো। এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

চলতি মৌসুমে এটি রোনালদোর দ্বিতীয় গোল। আর পেশাদার ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন মাত্র ২২টি গোল। ৪১ বছর বয়সেও ফিটনেস আর গোলক্ষুধা দিয়ে রোনালদো প্রমাণ করছেন, তিনি এখনো ফুরিয়ে যাননি। লিগের চার ম্যাচের সবকটিতেই জিতে অপরাজিত থেকে শিরোপা ধরে রাখার পথে দুর্দান্ত গতিতে ছুটছে আল নাসর।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রোনালদোর ৯৭৮তম গোল, শীর্ষে আল নাসর

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

এক ম্যাচ বিরতি দিয়ে আবারও জালের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার জয়সূচক গোলেই সৌদি প্রো লিগে আল তাউনকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াদের ক্লাবটি। সেই সঙ্গে নিজের ক্যারিয়ার গোল সংখ্যাকে ৯৭৮-এ নিয়ে গেলেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়েছিল আল নাসর। ১১ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে সামু কস্তার গোলে সমতায় ফেরে তারা। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দেখা মেলে সেই চিরচেনা রোনালদো ম্যাজিকের। ৫০ মিনিটে বক্সের ভেতর মোহাম্মদ সিমাকানের একটি শট লক্ষ্যেই ছিল, তবে সেটিতে আলতো করে পা ছুঁইয়ে জালে পাঠান রোনালদো। এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

চলতি মৌসুমে এটি রোনালদোর দ্বিতীয় গোল। আর পেশাদার ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন মাত্র ২২টি গোল। ৪১ বছর বয়সেও ফিটনেস আর গোলক্ষুধা দিয়ে রোনালদো প্রমাণ করছেন, তিনি এখনো ফুরিয়ে যাননি। লিগের চার ম্যাচের সবকটিতেই জিতে অপরাজিত থেকে শিরোপা ধরে রাখার পথে দুর্দান্ত গতিতে ছুটছে আল নাসর।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত