সংবাদ

চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম

চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় বাস শ্রমিকদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদ এবং সড়কে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে সব রুটে বাস ধর্মঘট শুরু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-ঝিনাইদহসহ অভ্যন্তরীণ পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস-মিনিবাস মালিক সমিতির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চুয়াডাঙ্গা আন্তজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজি আবুল কালাম আজাদ ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় এলাকায় নিয়মনীতি অমান্য করে একটি ইজিবাইক শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও বাস শ্রমিকেরা বাধা দেন। এর জেরে ওই দিনই ইজিবাইক চালকেরা চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলোকদিয়া এলাকায় একটি বাস আটকে চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তাদের জিম্মি করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

এ ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা সড়ক অবরোধ করলে জেলা পুলিশ সুপারের আশ্বাসে তা তুলে নেওয়া হয়। তবে ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় শুক্রবার (২৮ আগস্ট) রাতে জরুরি সভা ডেকে ধর্মঘটের ডাক দেন মালিক-শ্রমিক নেতারা।

হাজি আবুল কালাম আজাদ বলেন, ‘শ্রমিকদের ওপর হামলার বিচার ও সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। দাবি মানা না হলে ৩১ আগস্ট থেকে ঢাকাগামী দূরপাল্লার বাসও বন্ধ করে দেওয়া হবে।’

এদিকে আকস্মিক এই ধর্মঘটে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করছেন। চুয়াডাঙ্গা বাস টার্মিনালে শত শত যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত