সংবাদ

মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় সরকার: রাশেদ খাঁন

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম

মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় সরকার: রাশেদ খাঁন
ছবি : সংবাদ

ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘দাদাগিরি’ আচরণ বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক তৈরি হতে হবে। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘ভারতের সঙ্গে আওয়ামী লীগ যে ধরনের সম্পর্ক গড়ে তুলেছিল, আমরা তা বরদাস্ত করব না। আমরা চাই মর্যাদাপূর্ণ সম্পর্ক। এ ক্ষেত্রে ভারতকে অবশ্যই সীমান্তে হত্যা ও পুশইন বন্ধ করতে হবে। বাংলাদেশের জনগণের সঙ্গে দাদাগিরি আচরণ করা যাবে না।’

ভারতের পরিবর্তিত অবস্থানের কথা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, ‘ভারত সব সময় আওয়ামী লীগকে সমর্থন দিলেও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর তাদের সুরে পরিবর্তন এসেছে। ভারতের নতুন হাইকমিশনার বলছেন, তারা বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চান এবং এ দেশের নীতিকে ধারণ করতে চান। যদি তা-ই হয়, তবে আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফরে যাবেন।’

তবে ভারত সফরের আগে কিছু শর্তের কথা উল্লেখ করেন তিনি। রাশেদ খাঁন বলেন, ‘শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও শহীদ ওসমান হাদির খুনিদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত সরকার কী ভাবছে, তা স্পষ্ট করতে হবে। একদিকে হাসিনাকে সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়া হবে, অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হবে - এই দ্বিচারিতা চলতে পারে না।’

রাশেদ খাঁন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক খুনিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত যদি সঠিক মনোভাব ব্যক্ত করে, তবেই সফর ফলপ্রসূ হবে। জনমতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বিএনপি একটি গণমানুষের দল এবং জনগণের সেন্টিমেন্ট বিবেচনা করেই সরকার ভারত সফরের সিদ্ধান্ত নেবে।’

ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় সরকার: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত