‘মাদক ছাড়, না হয় গ্রাম ছাড়’ - এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের মধুপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শোলাকুড়ির মাদকবিরোধী জনতা।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় শোলাকুড়ি বাজার বাসস্ট্যান্ডে গ্রামবাসী ও মাদকবিরোধী জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, বণিক সমিতির সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ অংশ নেন।
শোলাকুড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য দেন শোলাকুড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেছ আলী, শোলাকুড়ি বাজার বণিক সমিতির সভাপতি ফরিদ আলী, শোলাকুড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহেল আরমান, ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও প্রভাষক আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মাদক ছাড়তে হবে, না হয় শোলাকুড়ি ছাড়তে হবে। তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং সেই নীতিতে উজ্জীবিত হয়ে শোলাকুড়িবাসী মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বক্তারা এই মানববন্ধন থেকেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং মাদকের সঙ্গে জড়িতদের যেখানেই পাওয়া যাবে, মাদকসহ আটক করে আইনের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন