সংবাদ

নারীর হাত ধরেই অর্থনৈতিক স্বনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম

নারীর হাত ধরেই অর্থনৈতিক স্বনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মাঠপর্যায়ে কর্মরত নারী বিপণনকর্মীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সপ্তম বারের মতো জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “নারীকর্মী সম্মেলন-২০২৬”।

মঙ্গলবার মডার্ন গ্রিনসিটি পার্ক অ্যান্ড রিসোর্টে আয়োজিত এই বর্ণাঢ্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ সদস্য মিসেস আদিবা রহমান, এসিআইআই (ইউকে)। রবিবার ডেল্টা লাইফের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন নারী হিসেবে আমি গর্বিত যে, ডেল্টালাইফে আমরা সব সময় নারী বান্ধব পরিবেশ রাখতে সক্ষম হয়েছি এবং যেকোনো মূল্যে সে ধারা অব্যাহত থাকবে। এ বছর যে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করে আপনারা এখানে সমবেত হয়েছেন আগামী বছরে তার দ্বিগুণ ব্যবসা করে আরও অধিক সংখ্যক কর্মী নিয়ে আনন্দঘন পরিবেশে নারী কর্মী সম্মেলন উদযাপন করবেন।

মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন ডিএমডি আনোয়ারুল হক, ডিএমডি অ্যান্ড সিএফও মিলটন বেপারী, এএমডি অ্যান্ড একচুয়ারী মিসেস আফরিন হক এবং ইভিপি উন্নয়ন প্রশাসন মো. ফরহাদ জলিল। কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও অনুষ্ঠানে সক্রিয় উপস্থিতি দিয়ে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

সভাপতির বক্তব্যে উত্তম কুমার সাধু বলেন, ডেল্টালাইফের অগ্রযাত্রায় আমাদের নারী সহকর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষুদ্র বীমা কার্যক্রমের মাঠপর্যায়ে তাদের অংশগ্রহণ ও সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। তাদের কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও নিরলস প্রচেষ্টা শুধু প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যই নিশ্চিত করছে না, বরং অসংখ্য মানুষের আর্থিক নিরাপত্তা ও স্বনির্ভরতার পথও সুগম করছে।

সমগ্র বাংলাদেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্যতা অর্জনকারী প্রায় চারশ সফল নারী কর্মী এই মহা-সম্মেলনে অংশগ্রহণ করেন। মাঠপর্যায়ে কাজে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ একুশ জন নারী কর্মীকে পদক ও সনদ এবং পাঁচ জন নারী কর্মীকে দীর্ঘ কর্মকালীন সম্মাননা স্মারক, উত্তরীয় ও সনদ প্রদান করা হয়।

নারী কর্মীদের সফলতার গল্প ও নানাবিধ ইভেন্টের পাশাপাশি এবারই প্রথমবারের মতো কর্মীদের তৈরি পণ্যের পাশাপাশি নিজ নিজ এলাকার প্রসিদ্ধ খাবার ও পণ্য সামগ্রী নিয়ে 'হাটবাজার' স্টল প্রদর্শনের ব্যবস্থা করা হয়, যা পুরো সম্মেলনে ভিন্ন মাত্রা যোগ করে। পরিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ২০২৬ সালের এই ঐতিহাসিক নারী কর্মী সম্মেলনের সফল সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

নারীর হাত ধরেই অর্থনৈতিক স্বনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত