বড় ভাইয়ের কথা অমান্য করে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মোহাম্মদ ফাহিম মিয়া (১৭) নামে এক কিশোর। রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম মিয়া ভৈরব পৌরসভার জগন্নাথপুর গাইনহাটি এলাকার স্বপন মিয়ার ছেলে। সে গাজীপুর শাহীন কলেজ ভৈরব শাখার নবম শ্রেণির ছাত্র ছিল। চার ভাই ও এক বোনের মধ্যে ফাহিম সবার ছোট।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বাজার বন্ধ থাকায় রাতে ফাহিম তার বাবার কাছে মোটরসাইকেলটি নিয়ে ঘুরতে যাওয়ার বায়না ধরে। তখন তার বড় ভাই মনির হোসেন তাকে নিষেধ করে গাড়িটি গ্যারেজে রেখে আসতে বলেন। কিন্তু বড় ভাইয়ের কথা অমান্য করে ফাহিম চাবি নিয়ে মেঘনা সেতু এলাকায় ঘুরতে বেরিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে সেতুর আশুগঞ্জ প্রান্তে একটি অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বলেন, ‘মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। পেছন থেকে অজ্ঞাত কোনো যান সেটিকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে স্বজনরা এলে আমরা মরদেহ তাদের কাছে হস্তান্তর করি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
\

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন