সংবাদ

খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০২:০৬ পিএম

খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
ছবি : সংবাদ

খাগড়াছড়ির জানমারাটিলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ আগস্ট) রাতে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব শাড়ি উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ করা ১৬০ পিস শাড়ির আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সীমান্ত পিলার ২২৬২/২৪-এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ভারতীয় মালামাল পাচার হতে পারে। খবর পেয়ে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. শাহরিয়ার রাজীবের নির্দেশনায় একটি বিশেষ টহল দল অভিযানে নামে। সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে দলটি ব্যাটালিয়ন সদর থেকে জানমারাটিলা ডাউন নামক স্থানে পৌঁছায়।

রাত আটটার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পাহাড়ের ঘন জঙ্গলের ভেতরে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে টহল দল ওই স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় সাতটি বড় বস্তা উদ্ধার করে। বস্তাগুলো খুলে তাতে ১৬০ পিস ভারতীয় উন্নত মানের সিল্ক ও জামদানি কাতান শাড়ি পাওয়া যায়।

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. শাহরিয়ার রাজীব জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা শাড়িগুলো স্থানীয় শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

খাগড়াছড়ির জানমারাটিলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ আগস্ট) রাতে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব শাড়ি উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ করা ১৬০ পিস শাড়ির আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সীমান্ত পিলার ২২৬২/২৪-এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ভারতীয় মালামাল পাচার হতে পারে। খবর পেয়ে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. শাহরিয়ার রাজীবের নির্দেশনায় একটি বিশেষ টহল দল অভিযানে নামে। সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে দলটি ব্যাটালিয়ন সদর থেকে জানমারাটিলা ডাউন নামক স্থানে পৌঁছায়।

রাত আটটার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পাহাড়ের ঘন জঙ্গলের ভেতরে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে টহল দল ওই স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় সাতটি বড় বস্তা উদ্ধার করে। বস্তাগুলো খুলে তাতে ১৬০ পিস ভারতীয় উন্নত মানের সিল্ক ও জামদানি কাতান শাড়ি পাওয়া যায়।

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. শাহরিয়ার রাজীব জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা শাড়িগুলো স্থানীয় শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত