সংবাদ

চাঁদা না পেয়ে খুন : ২ জনের ফাঁসি

জেলা বার্তা পরিবেশক, বগুড়া
জেলা বার্তা পরিবেশক, বগুড়া
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম

চাঁদা না পেয়ে খুন : ২ জনের ফাঁসি
ছবি : সংবাদ

বগুড়া শহরের কৈপাড়া এলাকায় ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ এর বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন-আশিক, শাকিল ও মতিন। রায়ে দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্ধেক টাকা নিহত হৃদয়ের সন্তানকে দেওয়ার এবং অবশিষ্ট অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার নথিপত্র ও এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া শহরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়ের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা চালায় আসামিরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দোকানের ভেতরেই হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে হৃদয়ের বাবা মামুনুর রশিদকেও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চাঁদা না পেয়ে খুন : ২ জনের ফাঁসি

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত