সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ
রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে রাত ১০টার পরিবর্তে রাত ১১টায় হলের প্রবেশপথ বন্ধ হবে। সোমবার (৩১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেসানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে হলের গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ১১টা করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

এ ছাড়া নারী শিক্ষার্থীদের অন্যান্য সংশ্লিষ্ট দাবিগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেসানীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে থাকছেন বিশ্ববিদ্যালয়ের সব নারী হলের প্রাধ্যক্ষরা এবং সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন। এই কমিটি ছাত্রীদের বিভিন্ন সমস্যা ও দাবি বাস্তবায়নে কাজ করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে রাত ১০টার পরিবর্তে রাত ১১টায় হলের প্রবেশপথ বন্ধ হবে। সোমবার (৩১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেসানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে হলের গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ১১টা করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

এ ছাড়া নারী শিক্ষার্থীদের অন্যান্য সংশ্লিষ্ট দাবিগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেসানীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে থাকছেন বিশ্ববিদ্যালয়ের সব নারী হলের প্রাধ্যক্ষরা এবং সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন। এই কমিটি ছাত্রীদের বিভিন্ন সমস্যা ও দাবি বাস্তবায়নে কাজ করবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত