সংবাদ

বিমানবন্দর টার্মিনালে দুর্ঘটনা: বিমান বাহিনীর নিহত ৩, আহত ৪

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ এএম

বিমানবন্দর টার্মিনালে দুর্ঘটনা: বিমান বাহিনীর নিহত ৩, আহত ৪
মাঝরাতে শাহজালালের তৃতীয় টার্মিনাল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় বাহিনীর আরও চার সদস্য আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বিমানবাহিনীর সদস্যরা হলেন–ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল। দুর্ঘটনায় আহত চার সদস্যকে দ্রুত উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। আহতরা হলেন করপোরাল সিফাত (আবু সাঈদ), করপোরাল মাহবুব, এলএসি আহাদ এবং সিনিয়র অফিসার আবুল খায়ের।

আইএসপিআর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার কারণ বা কীভাবে এটি সংঘটিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। আইএসপিআর জানিয়েছে, এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিমানবন্দর টার্মিনালে দুর্ঘটনা: বিমান বাহিনীর নিহত ৩, আহত ৪

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় বাহিনীর আরও চার সদস্য আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বিমানবাহিনীর সদস্যরা হলেন–ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল। দুর্ঘটনায় আহত চার সদস্যকে দ্রুত উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। আহতরা হলেন করপোরাল সিফাত (আবু সাঈদ), করপোরাল মাহবুব, এলএসি আহাদ এবং সিনিয়র অফিসার আবুল খায়ের।

আইএসপিআর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার কারণ বা কীভাবে এটি সংঘটিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। আইএসপিআর জানিয়েছে, এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত