রাজধানীর শ্যামলী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার আওতাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই এক নারী প্রাণ হারান। খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় মুক্তা (৪০) নামে আরেক নারীকে উদ্ধার করে নিকটস্থ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তবে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তারও মৃত্যু হয়।
নিহত দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ চলমান থাকায় তাৎক্ষণিকভাবে ঘাতক গাড়ি বা দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা সম্ভব হয়নি। এ ছাড়া নিহত অপর নারীর পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
/

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন