সংবাদ

৯ দিন পর অপহৃত চার মাসের শিশু উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ এএম

৯ দিন পর অপহৃত চার মাসের শিশু উদ্ধার
ছবি : সংবাদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত চার মাস বয়সী এক শিশুকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অপহরণের ৯ দিন পর  সোমবার (৩১ আগস্ট) রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহরণ মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১৫ কক্সবাজার ও র‍্যাব-৭ চট্টগ্রামের যৌথ দল চট্টগ্রাম নগরের বন্দর থানার কমিশনার গলির কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। উদ্ধার হওয়া শিশুর নাম মারুফা জান্নাত মাহি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ হালামীপাড়া গ্রামের রশিদ উল্লাহ ও ইয়াসমিন আক্তারের মেয়ে। গত ২১ আগস্ট মাহিকে নিয়ে তার মা-বাবা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে যান। পরদিন ২২ আগস্ট বিকেলে এক নারী শিশুটিকে কোলে নিয়ে পাশের ঘরে মুঠোফোন চার্জ দেওয়ার কথা বলে সটকে পড়েন।

র‍্যাব আরও জানায়, শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবার থানায় যাওয়ার প্রস্তুতি নিলে গত ২৬ আগস্ট দুটি মুঠোফোন নম্বর থেকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটির বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয় অপহরণকারীরা। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মামলার দুই আসামি চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে মো. আলম ওরফে নুরুল আলম (৩০) এবং ত্রিশা ওরফে মারিয়া ওরফে সানজিনা আক্তার তিশা (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকেই শিশু মাহিকে উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া শিশু ও গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

৯ দিন পর অপহৃত চার মাসের শিশু উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত