দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণালংকারের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বৈঠকে নতুন দামের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:
২২ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা
উল্লেখ্য, গত কয়েক দিনে দফায় দফায় কমানো হয়েছে স্বর্ণের দাম। এর আগে গত ২৯ আগস্ট ৭ হাজার ১১৫ টাকা এবং ৩১ আগস্ট ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছিল। সব মিলিয়ে তিন দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১৫ হাজার ৮৬৩ টাকা কমল। যদিও এর আগে গত ২০ থেকে ২৫ আগস্টের মধ্যে তিন দফায় প্রায় ১১ হাজার টাকা দাম বাড়ানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি কমেছে রূপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ১১৭ টাকা কমিয়ে ৫ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের রূপা ৪ হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেটের রূপার দাম ৪ হাজার ৮২ টাকায় নেমেছে। সনাতন পদ্ধতির এক ভরি রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯১ টাকা।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন