সংবাদ

নেশাগ্রস্ত হয়ে মাকে মারধর করায় ৬ মাসের সাজা

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

নেশাগ্রস্ত হয়ে মাকে মারধর করায় ৬ মাসের সাজা
ছবি : সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় নিজের মাকে মারধর ও বসতঘর ভাঙচুর করার দায়ে সোহেল রানা (৩০) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এই দণ্ড দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ওই গ্রামের মৃত শমসের আলীর নাতি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে সোহেল রানা নেশাগ্রস্ত অবস্থায় তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে তিনি ঘরের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করে এলাকায় তাণ্ডব চালান। বুধবার সকালে নিরুপায় হয়ে ওই মা প্রতিকার চেয়ে ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে সাটুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়।

পরে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সোহেল রানাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর, আসবাবপত্র ভাঙচুর ও এলাকায় শান্তি বিনষ্ট করার অপরাধে ওই যুবককে এই সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নেশাগ্রস্ত হয়ে মাকে মারধর করায় ৬ মাসের সাজা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় নিজের মাকে মারধর ও বসতঘর ভাঙচুর করার দায়ে সোহেল রানা (৩০) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এই দণ্ড দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ওই গ্রামের মৃত শমসের আলীর নাতি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে সোহেল রানা নেশাগ্রস্ত অবস্থায় তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে তিনি ঘরের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করে এলাকায় তাণ্ডব চালান। বুধবার সকালে নিরুপায় হয়ে ওই মা প্রতিকার চেয়ে ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে সাটুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়।

পরে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সোহেল রানাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর, আসবাবপত্র ভাঙচুর ও এলাকায় শান্তি বিনষ্ট করার অপরাধে ওই যুবককে এই সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত