বগুড়ার শেরপুরে একটি বসতবাড়ির বারান্দার গ্রিল কেটে ১২ লাখ টাকা ও প্রায় আড়াই ভরি ওজনের স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সুঘাট ইউনিয়নের আউলাকান্দি গ্রামে শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) ভুক্তভোগী কামাল পাশা (৪৩) বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আউলাকান্দি গ্রামের বাসিন্দা কামাল পাশা চাকরির সুবাদে ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে তার বৃদ্ধ বাবা-মা বসবাস করেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে ঘরের ভেতর শব্দ শুনে তাদের ঘুম ভেঙে যায়। এ সময় তারা ঘরে চোর দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।
বাড়ির লোকজনের চিৎকারে চোরেরা দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, চোরেরা বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেছিল। তারা ঘরের ভেতরের স্টিলের বাক্স, ওয়ারড্রব ও আলমারি ভেঙে নগদ ১২ লাখ টাকা এবং ২ ভরি ৭ আনা ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। লুণ্ঠিত এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘরদোর তছনছ অবস্থায় দেখতে পান।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, 'চুরির ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন