সংবাদ

দৌলতদিয়ায় কথিত প্রেমিকের মারধরে আহত যৌনকর্মীর মৃত্যু

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ এএম

দৌলতদিয়ায় কথিত প্রেমিকের মারধরে আহত যৌনকর্মীর মৃত্যু
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে কথিত প্রেমিকের মারধরে গুরুতর আহত সোনিয়া আক্তার (২৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোনিয়া ওই পল্লীরই বাসিন্দা ছিলেন।

এই ঘটনায় অভিযুক্ত মো. জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। জুয়েল দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লোকমান হোসেন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট রাতে দৌলতদিয়া যৌনপল্লীর ভেতরে সোনিয়া আক্তারকে বেধড়ক মারধর করেন জুয়েল। এতে সোনিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, সোনিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিহত সোনিয়ার মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

দৌলতদিয়ায় কথিত প্রেমিকের মারধরে আহত যৌনকর্মীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে কথিত প্রেমিকের মারধরে গুরুতর আহত সোনিয়া আক্তার (২৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোনিয়া ওই পল্লীরই বাসিন্দা ছিলেন।

এই ঘটনায় অভিযুক্ত মো. জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। জুয়েল দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লোকমান হোসেন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট রাতে দৌলতদিয়া যৌনপল্লীর ভেতরে সোনিয়া আক্তারকে বেধড়ক মারধর করেন জুয়েল। এতে সোনিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, সোনিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিহত সোনিয়ার মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত