সংবাদ

বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম

বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে একটি তালাবদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার উথলী বাজারপাড়ার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রবিউল ইসলাম ওই গ্রামের সালাম মোল্লার ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিনভর উথলী বাজারে অস্বাভাবিক দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। উৎকট গন্ধে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীরা এর উৎস খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাজারের পাশে রবিউলের তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ আসছে বলে সন্দেহ হয় তাদের। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে জীবননগর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং রবিউলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছিলেন। তবে বেশ কিছুদিন ধরে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কিছুদিন আগে তিনি তার মা, স্ত্রী ও সন্তানদের বাড়ি থেকে বের করে দিয়ে একা থাকতে শুরু করেন। ধারণা করা হচ্ছে, একাকী থাকা অবস্থায় কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, মরদেহটি পচে-গলে যাওয়ায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তার মৃত্যু হয়েছে। কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত