সংবাদ

ড্রেন খুঁড়তে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম

ড্রেন খুঁড়তে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ড্রেন নির্মাণকাজের সময় মাটিচাপা পড়ে রাব্বি (১৮) নামে এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নির্মাণ শ্রমিক। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের রংপুর গ্রামের ফকিরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের কাউসার আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের তানজিন (২২) ও রাজন (২১)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে রংপুর গ্রামের ফকিরপাড়ায় একটি বাড়িতে ড্রেন নির্মাণের কাজ করছিলেন তিন শ্রমিক। রাব্বি ড্রেনের ভেতর মাটি কাটার কাজ করছিলেন এবং তানজিন ও রাজন ওপরের অংশে ছিলেন। এ সময় হঠাৎ ড্রেনের ধারের মাটি ধসে রাব্বির ওপর পড়ে। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তানজিন ও রাজনও মাটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তানজিন ও রাজনকে জীবিত উদ্ধার করতে পারলেও রাব্বি গভীরে আটকা পড়েন। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় স্থানীয় লোকজন রাব্বিকে উদ্ধার করলে দেখা যায় তিনি মারা গেছেন।

নিহত রাব্বির পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বোনের পর রাব্বি ছিলেন পরিবারের একমাত্র ছেলে। তার বাবা কাউসার আলী ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান। অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরাতে অল্প বয়সেই রাজমিস্ত্রির জোগালের কাজে যোগ দিয়েছিলেন রাব্বি। তার অকাল মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ড্রেন খুঁড়তে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ড্রেন নির্মাণকাজের সময় মাটিচাপা পড়ে রাব্বি (১৮) নামে এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নির্মাণ শ্রমিক। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের রংপুর গ্রামের ফকিরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের কাউসার আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের তানজিন (২২) ও রাজন (২১)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে রংপুর গ্রামের ফকিরপাড়ায় একটি বাড়িতে ড্রেন নির্মাণের কাজ করছিলেন তিন শ্রমিক। রাব্বি ড্রেনের ভেতর মাটি কাটার কাজ করছিলেন এবং তানজিন ও রাজন ওপরের অংশে ছিলেন। এ সময় হঠাৎ ড্রেনের ধারের মাটি ধসে রাব্বির ওপর পড়ে। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তানজিন ও রাজনও মাটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তানজিন ও রাজনকে জীবিত উদ্ধার করতে পারলেও রাব্বি গভীরে আটকা পড়েন। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় স্থানীয় লোকজন রাব্বিকে উদ্ধার করলে দেখা যায় তিনি মারা গেছেন।

নিহত রাব্বির পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বোনের পর রাব্বি ছিলেন পরিবারের একমাত্র ছেলে। তার বাবা কাউসার আলী ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান। অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরাতে অল্প বয়সেই রাজমিস্ত্রির জোগালের কাজে যোগ দিয়েছিলেন রাব্বি। তার অকাল মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত