সংবাদ

কিশোরগঞ্জের দুই হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযান

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

কিশোরগঞ্জের দুই হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযান
ছবি : সংবাদ

কিশোরগঞ্জের প্রধান দুটি সরকারি হাসপাতালে যৌথ অভিযান চালিয়ে ১৭ জন দালালকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে একযোগে এ অভিযান চালানো হয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ৩২ জনকে আটক করা হয়। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৭ জনকে দালাল হিসেবে শনাক্ত করা হয়েছে। বাকিদের মধ্যে ৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৯ জনের বিষয়ে তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন, ‘দূরদূরান্ত থেকে আসা দরিদ্র রোগীদের ফুসলিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ আর দেওয়া হবে না। দালালমুক্ত হাসপাতাল গড়তে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

স্থানীয়দের অভিযোগ, সরকারি হাসপাতালের অনেক চিকিৎসক বেসরকারি ক্লিনিক ব্যবসার সঙ্গে জড়িত। ফলে হাসপাতালে রোগীদের যথাযথ সেবা না দিয়ে ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ সুযোগটিই কাজে লাগায় দালাল চক্র। এতে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হক এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জের দুই হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযান

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত