সংবাদ

বঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)
প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

বঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ
শাহীন মিয়া

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বজ্রপাতের কবলে পড়ে শাহীন মিয়া (২৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। গত সোমবার দিবাগত রাত আটটার দিকে পাথরঘাটা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে। নিখোঁজ শাহীন মঠবাড়িয়া উপজেলার শাপলা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের আলম পেদার ছেলে।

নিখোঁজ জেলেকে উদ্ধারে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পাথরঘাটা থেকে দুটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

ফিরে আসা ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের জেলে ও নিখোঁজ শাহীনের খালাতো ভাই আসাদ মিয়া জানান, গত বৃহস্পতিবার ১০ জন জেলেসহ ট্রলারটি পাথরঘাটা থেকে সাগরে যায়। সোমবার রাতে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। এ সময় জেলেরা জাল ফেলে রেখে ট্রলারের ভেতরে আশ্রয় নেন। ঝড় থামার পর সবাই শাহীনকে খুঁজতে থাকেন, কিন্তু তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের সময় তিনি ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে নয়জন জেলেসহ ট্রলারটি পাথরঘাটায় ফিরে আসে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সাগরে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু আমাদের এখানে উন্নত কোনো উদ্ধারকারী নৌযান না থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। আমরা ইতিমধ্যে সাগরে থাকা অন্যান্য ট্রলারকে বিষয়টি জানিয়েছি এবং শাহীনকে খুঁজতে দুটি ট্রলার পাঠিয়েছি।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকেও বিষয়টি অবহিত করা হয়েছে। তবে গভীর সমুদ্রে যাওয়ার মতো নিজস্ব নৌযান না থাকায় উদ্ধার তৎপরতায় সমস্যা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত