সংবাদ

ভৈরবে দুই খাদ্য কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

ভৈরবে দুই খাদ্য কারখানাকে ২ লাখ টাকা জরিমানা
ছবি : সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, বিস্কুট ও শিশুখাদ্যসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভৈরব শহরের লক্ষ্মীপুর ও পঞ্চবটী এলাকায় জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এই দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো ‘মুন্না মুম্বাই ফুড প্রোডাক্টস’ ও ‘মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্টস’। অভিযানে নেতৃত্ব দেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে লক্ষ্মীপুর এলাকায় মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্টসে অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক আব্দুল্লাহ আল মাক্কুল মোল্লাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে পঞ্চবটী এলাকার মুন্না মুম্বাই ফুড প্রোডাক্টসে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানার দায়ে মালিক ইমরান হোসেনকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক বলেন, ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসব কারখানায় উৎপাদিত খাবারে ক্যানসারের উপাদানসহ বিভিন্ন নিষিদ্ধ উপকরণের উপস্থিতি পাওয়া যাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। খাদ্যে ভেজাল নির্মূলে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানের সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শঙ্কর চন্দ্র পালসহ ভৈরব থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ভৈরবে দুই খাদ্য কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত