ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার ব্যক্তির ন্যায়বিচার ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা বলছেন, ধর্ষণের অভিযোগ গ্রহণে কোনোভাবেই বিলম্ব করা যাবে না। একই সঙ্গে নিষিদ্ধ ‘টু-ফিঙ্গার টেস্ট’ বন্ধ এবং ভুক্তভোগীর দ্রুত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) ‘ধর্ষণে ভুক্তভোগী ব্যক্তির আইনগত সুরক্ষায় হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এই সভার আয়োজন করে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার ব্যক্তির ন্যায়বিচার ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা বলছেন, ধর্ষণের অভিযোগ গ্রহণে কোনোভাবেই বিলম্ব করা যাবে না। একই সঙ্গে নিষিদ্ধ ‘টু-ফিঙ্গার টেস্ট’ বন্ধ এবং ভুক্তভোগীর দ্রুত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) ‘ধর্ষণে ভুক্তভোগী ব্যক্তির আইনগত সুরক্ষায় হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এই সভার আয়োজন করে।

আপনার মতামত লিখুন