সংবাদ

হামলার ঘটনায় মামলা করতে থানায় বাঁধন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

হামলার ঘটনায় মামলা করতে থানায় বাঁধন
আজমেরী হক বাঁধন

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা এবং হেনস্তার ঘটনায় ইতালিতে মামলা দায়ের করতে থানায় গেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাঁধন এই তথ্য উল্লেখ করেছেন। লিখেছেন, ‘আজকে (মঙ্গলবার) আমাদের অ্যাম্বাসেডর (ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত) ফোন করেছেন। তার অফিস থেকে লোক আসছে। তাদের সঙ্গে আমি থানায় যাচ্ছি কেস ফাইল করতে।’

ফেসবুকে আরও লেখেন, ‘আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।’ তিনি জানান, ‘আমাকে এখানকার পুলিশ অনেক হেল্প করেছে। গতকাল (সোমবার) রাতে আমাকে একটা নিরাপদ জায়গায় তারা পৌঁছে দিয়েছে।’

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে এই হামলার শিকার হন অভিনেত্রী বাঁধন।

বাঁধন বলেন, ‘যেহেতু আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে। আমরা ইতোমধ্যে অনেকজনকে শনাক্ত করেছি।’ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিস থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান।

এর আগে স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে শারীরিক লাঞ্ছনা ও হামলার কথা জানান বাঁধন।

ভেনিসের মেস্ত্রে এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দ্বারা তিনি শারীরিক হামলা ও মানসিক লাঞ্ছনার শিকার হন। ঘটনার সময় হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে অভিহিত করে গালাগাল করে।

ইতালির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ইল গাজ্জেত্তিনো’ জানিয়েছে, বাঁধনের ওপর এই হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে ভেনিস পুলিশ। সিসিটিভি ফুটেজে দৃশ্যমান হামলাকারীদের দ্রুত শনাক্ত করতে ইতালীয় পুলিশের বিশেষ শাখা তাদের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

এদিকে, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানও জানিয়েছেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

হামলার ঘটনায় মামলা করতে থানায় বাঁধন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত