সংবাদ

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে পালিত হলো মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি : সংবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের চেঙ্গী স্কয়ার থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়। পরে শহীদ জিয়া ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে র‍্যালিটি পৌর টাউন হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে সংগঠনটির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।

সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মহিলা দলের নেত্রীদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের চেঙ্গী স্কয়ার থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়। পরে শহীদ জিয়া ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে র‍্যালিটি পৌর টাউন হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে সংগঠনটির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।

সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মহিলা দলের নেত্রীদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত