মায়ের শেষকৃত্য ও সৎকারে অংশ নেওয়ার জন্য ৫ ঘণ্টার সাময়িক প্যারোলে মুক্তি শেষে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আটটার দিকে কড়া নিরাপত্তা ও প্রিজনভ্যানে করে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময় ও আনুষ্ঠানিকতা শেষে রাত ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে তাকে কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামে চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানী ধর (৭২) বার্ধক্যজনিত কারণে মারা যান। মায়ের শেষবিদায় ও সৎকারে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক দুপুরে ৫ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার রাষ্ট্রদ্রোহ মামলায় ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে জামিন আবেদনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা বাদী হয়ে পৃথক মামলা করেন। বর্তমানে দুটি মামলাই বিচারাধীন রয়েছে।
\

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন