গাজীপুরে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। পুলিশের হিসাবে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ২০ মাসে জেলায় ৯৫১টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। অর্থাৎ গড়ে প্রতি মাসে প্রায় ৪৮টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিশেষ করে ১৮ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে এ প্রবণতা বেশি বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
আত্মহত্যার পেছনে পারিবারিক কলহ, দাম্পত্য বিরোধ, অর্থনৈতিক সংকট, বেকারত্ব, হতাশা ও মানসিক বিপর্যয়কে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, গাজীপুর শিল্পাঞ্চল হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিপুলসংখ্যক মানুষ এখানে বসবাস করেন। পরিবার ও সামাজিক সহায়তা থেকে বিচ্ছিন্নতা তাদের সংকটকে আরও গভীর করতে পারে।
আত্মহত্যাকে শুধু সামাজিক বা অর্থনৈতিক সমস্যার ফল হিসেবে দেখলে চলবে না। দীর্ঘদিনের হতাশা ও মানসিক রোগও এর বড় কারণ। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরা একজন মানুষের মানসিক বিপর্যয়ের লক্ষণ বুঝতে পারেন না। ফলে সংকট গুরুতর হওয়ার আগেই প্রয়োজনীয় সহায়তা দেওয়া সম্ভব হয় না।
আত্মহত্যা প্রতিরোধে পরিবারকে আরও দায়িত্বশীল হতে হবে। হতাশা, অস্বাভাবিক আচরণ বা নিজেকে গুটিয়ে নেওয়ার মতো লক্ষণ দেখা গেলে তা অবহেলা না করে কথা বলতে হবে, প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে মানসিক চাপ কমানো, বেকারত্ব মোকাবিলা এবং সামাজিক বন্ধন শক্তিশালী করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
গাজীপুরের ৯৫১টি আত্মহত্যার ঘটনা কেবল একটি পরিসংখ্যান নয়। প্রতিটি ঘটনার সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবারের অপূরণীয় ক্ষতি। আত্মহত্যার কারণগুলো চিহ্নিত করে নিয়মিত তথ্য সংগ্রহ করা দরকার। দেশে মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হবে। আত্মহত্যা সম্পর্কে পরিবার ও সমাজকে সচেতন করা জরুরি।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন