সংবাদ

মাইজিপি অ্যাপে ছয়টি প্রধান এআই মডেল নিয়ে জিপির ‘ওয়ান এআই’ চালু

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

মাইজিপি অ্যাপে ছয়টি প্রধান এআই মডেল নিয়ে জিপির ‘ওয়ান এআই’ চালু
ছবি : সংগৃহীত

গ্রাহকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা আরও সহজলভ্য করতে নিজেদের ‘মাইজিপি’ (MyGP) অ্যাপে ‘ওয়ান এআই’ (OneAI) নামক সমন্বিত প্ল্যাটফর্ম চালু করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। একক সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক শীর্ষস্থানীয় এআই মডেল ব্যবহারের সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর জিপি হাউসে ‘এআই অ্যান্ড আই ডে’ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সার্ভিসটির উদ্বোধন করা হয়।

এই প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি (ChatGPT), ক্লোড (Claude), গ্রক (Grok), ডিপসিক (DeepSeek), জেমিনি (Gemini)-সহ অন্যান্য বিখ্যাত এআই মডেল যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা আলাদা একাধিক সাবস্ক্রিপশন ব্যবস্থাপনা ছাড়াই একই জায়গা থেকে শেখা, গবেষণা, কনটেন্ট রাইটিং, কোডিং, সৃজনশীল কাজ, ছবি তৈরি এবং ডকুমেন্টের তথ্য বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরির কাজ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়কমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, ভয়েস থেকে ডেটায় স্থানান্তরের মতো টেলিকম খাত এখন এআই প্রযুক্তির মাধ্যমে নতুন এক মোড়ে এসে দাঁড়িয়েছে। প্রাথমিক বিদ্যালয় স্তর থেকেই এআই ও স্টেম (STEM) শিক্ষা অন্তর্ভুক্তির ওপর জোর দেন তিনি।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান জানান, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। ইতিমধ্যে কোম্পানির ১,৩৬৫ জন কর্মী এবং দেশের প্রায় ৫০ হাজার শিক্ষার্থী এআই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

মাইজিপি অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যালেন্স ব্যবহার করেই শিক্ষার্থীরা সর্বনিম্ন ৭১ টাকায় মাসব্যাপী আনলিমিটেড এআই চ্যাটসহ অ্যাসাইনমেন্ট ও কোডিং সহায়তার প্যাকেজ কিনতে পারবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মাইজিপি অ্যাপে ছয়টি প্রধান এআই মডেল নিয়ে জিপির ‘ওয়ান এআই’ চালু

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গ্রাহকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা আরও সহজলভ্য করতে নিজেদের ‘মাইজিপি’ (MyGP) অ্যাপে ‘ওয়ান এআই’ (OneAI) নামক সমন্বিত প্ল্যাটফর্ম চালু করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। একক সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক শীর্ষস্থানীয় এআই মডেল ব্যবহারের সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর জিপি হাউসে ‘এআই অ্যান্ড আই ডে’ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সার্ভিসটির উদ্বোধন করা হয়।

এই প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি (ChatGPT), ক্লোড (Claude), গ্রক (Grok), ডিপসিক (DeepSeek), জেমিনি (Gemini)-সহ অন্যান্য বিখ্যাত এআই মডেল যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা আলাদা একাধিক সাবস্ক্রিপশন ব্যবস্থাপনা ছাড়াই একই জায়গা থেকে শেখা, গবেষণা, কনটেন্ট রাইটিং, কোডিং, সৃজনশীল কাজ, ছবি তৈরি এবং ডকুমেন্টের তথ্য বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরির কাজ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়কমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, ভয়েস থেকে ডেটায় স্থানান্তরের মতো টেলিকম খাত এখন এআই প্রযুক্তির মাধ্যমে নতুন এক মোড়ে এসে দাঁড়িয়েছে। প্রাথমিক বিদ্যালয় স্তর থেকেই এআই ও স্টেম (STEM) শিক্ষা অন্তর্ভুক্তির ওপর জোর দেন তিনি।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান জানান, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। ইতিমধ্যে কোম্পানির ১,৩৬৫ জন কর্মী এবং দেশের প্রায় ৫০ হাজার শিক্ষার্থী এআই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

মাইজিপি অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যালেন্স ব্যবহার করেই শিক্ষার্থীরা সর্বনিম্ন ৭১ টাকায় মাসব্যাপী আনলিমিটেড এআই চ্যাটসহ অ্যাসাইনমেন্ট ও কোডিং সহায়তার প্যাকেজ কিনতে পারবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত