সংবাদ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেনীতে তোড়জোড়, আসছেন কৃষিমন্ত্রী

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেনীতে তোড়জোড়, আসছেন কৃষিমন্ত্রী
ছবি : সংবাদ

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী উপজেলা সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি পরিদর্শনে শনিবার (১২ সেপ্টেম্বর) ফেনী আসছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রীর একান্ত সচিব মো. খোরশেদ আলম স্বাক্ষরিত এক সফরসূচিতে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৯টায় মন্ত্রী কুমিল্লার নিজ বাসভবন থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন। সকাল সাড়ে ১০টায় তিনি প্রধানমন্ত্রীর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের জন্য নির্ধারিত কর্মসূচির প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করবেন।এরপর দুপুর ১২টায় ফেনী সার্কিট হাউসে সফর উপলক্ষে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। পরিদর্শন শেষে বিকেল ৫টায় তিনি ঢাকার উদ্দেশ্যে ফেনী ত্যাগ করবেন।

সফরকালে জেলা ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে থাকবেন বলে সফরসূচিতে জানানো হয়েছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর রাতে ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি দেখতে ফুলগাজী পাইলট উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। সফর ঘিরে গৃহীত নানা কর্মসূচির বিষয়েও সে সময় সাংবাদিকদের তথ্য দেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেনীতে তোড়জোড়, আসছেন কৃষিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী উপজেলা সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি পরিদর্শনে শনিবার (১২ সেপ্টেম্বর) ফেনী আসছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রীর একান্ত সচিব মো. খোরশেদ আলম স্বাক্ষরিত এক সফরসূচিতে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৯টায় মন্ত্রী কুমিল্লার নিজ বাসভবন থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন। সকাল সাড়ে ১০টায় তিনি প্রধানমন্ত্রীর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের জন্য নির্ধারিত কর্মসূচির প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করবেন।এরপর দুপুর ১২টায় ফেনী সার্কিট হাউসে সফর উপলক্ষে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। পরিদর্শন শেষে বিকেল ৫টায় তিনি ঢাকার উদ্দেশ্যে ফেনী ত্যাগ করবেন।

সফরকালে জেলা ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে থাকবেন বলে সফরসূচিতে জানানো হয়েছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর রাতে ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি দেখতে ফুলগাজী পাইলট উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। সফর ঘিরে গৃহীত নানা কর্মসূচির বিষয়েও সে সময় সাংবাদিকদের তথ্য দেন তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত