কিশোরগঞ্জের অষ্টগ্রামে পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম ‘অলওয়েদার’ সড়কের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্বে ছিলেন।
আহত ব্যক্তিরা হলেন গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মকবুল হোসেন কাজল, ইকবাল হোসেন, মহসীন রেজা সরকার এবং অপর এক আইনজীবী।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম জানান, সকালে গাজীপুর থেকে নয়জন আইনজীবী কিশোরগঞ্জের হাওর এলাকায় ভ্রমণে আসেন। বিকেলে তারা অটোরিকশায় মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে একটি পর্যটকবাহী পিকআপের সঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে কয়েকজন গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান। গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, ঘটনার পরপরই পিকআপ ও অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন