সংবাদ

বন্ধুকে বাঁচাতে গিয়ে একসঙ্গে প্রান গেল তিনজনের

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ এএম

বন্ধুকে বাঁচাতে গিয়ে একসঙ্গে প্রান গেল তিনজনের
পাবনার চরতারাপুরে তিন শিশুর মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী বাতাস। ছবি : সংবাদ

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার জমা পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের মাঠে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। গোসলের একপর্যায়ে প্রথমে এক শিশু পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে একে একে বাকি দুজনও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিন শিশুরই মৃত্যু হয়।

হৃদয়বিদারক এ ঘটনার পর পরিবার ও স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে একসঙ্গে প্রান গেল তিনজনের

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার জমা পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের মাঠে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। গোসলের একপর্যায়ে প্রথমে এক শিশু পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে একে একে বাকি দুজনও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিন শিশুরই মৃত্যু হয়।

হৃদয়বিদারক এ ঘটনার পর পরিবার ও স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত