বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার বড়ি ইয়াবাসহ ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উত্তর সালামি পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কিশোরের নাম সাহেদুল ইসলাম জিহাদ (১৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের দিকনির্দেশনায় পুলিশের একটি দল উত্তর সালামি পাড়ার রহিম স্টোরের সামনে অভিযান চালায়। এ সময় সাহেদুলের কাছ থেকে দুই কার্টন ভর্তি মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের মূল হোতাসহ কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন