সংবাদ

বাকৃবিতে বিসিএস ক্যাডারদের সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার

প্রতিনিধি, বাকৃবি
প্রতিনিধি, বাকৃবি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ এএম

বাকৃবিতে বিসিএস ক্যাডারদের সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন বিসিএস ক্যাডারদের সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনারের আয়োজন করেছে হল ছাত্রদল। ছবি : সংবাদ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা ও একটি ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ শিবলী মিলনায়তনে শহীদ শামসুল হক হল ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।

শহীদ শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মঞ্জুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বাকৃবি সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. এম হাম্মাদুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ আতিকুর রহমান। সেমিনারে বিসিএস পরীক্ষার প্রস্তুতি, সময়ের সঠিক ব্যবহার, ধারাবাহিক অধ্যবসায় ও কৌশলগত বিষয় নিয়ে নিজেদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন নবীন ক্যাডাররা।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. জি এম মুজিবর রহমান বলেন, বিসিএস প্রস্তুতির পাশাপাশি একাডেমিক পড়াশোনা ও ভালো সিজিপিএ অর্জনকে সমান গুরুত্ব দিতে হবে। কারণ লিখিত পরীক্ষা ও ভাইভায় বিষয়ভিত্তিক জ্ঞানের যথার্থ মূল্যায়ন করা হয়। একই সঙ্গে সততা ও দায়িত্ববোধের সঙ্গে জনসেবা করার জন্য ক্যাডারদের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ছাত্রদলের হল পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বাকৃবিতে বিসিএস ক্যাডারদের সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা ও একটি ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ শিবলী মিলনায়তনে শহীদ শামসুল হক হল ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।

শহীদ শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মঞ্জুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বাকৃবি সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. এম হাম্মাদুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ আতিকুর রহমান। সেমিনারে বিসিএস পরীক্ষার প্রস্তুতি, সময়ের সঠিক ব্যবহার, ধারাবাহিক অধ্যবসায় ও কৌশলগত বিষয় নিয়ে নিজেদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন নবীন ক্যাডাররা।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. জি এম মুজিবর রহমান বলেন, বিসিএস প্রস্তুতির পাশাপাশি একাডেমিক পড়াশোনা ও ভালো সিজিপিএ অর্জনকে সমান গুরুত্ব দিতে হবে। কারণ লিখিত পরীক্ষা ও ভাইভায় বিষয়ভিত্তিক জ্ঞানের যথার্থ মূল্যায়ন করা হয়। একই সঙ্গে সততা ও দায়িত্ববোধের সঙ্গে জনসেবা করার জন্য ক্যাডারদের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ছাত্রদলের হল পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত