সংবাদ

ফুলেল শ্রদ্ধায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন

জেআই জুয়েল, বরিশাল
জেআই জুয়েল, বরিশাল
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম

ফুলেল শ্রদ্ধায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন
শেষ শ্রদ্ধায় পুলক চ্যাটার্জি।

দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও সাবেক প্রেসক্লাব সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লাশ হস্তান্তরের পর দুপুর ১টায় বরিশাল অগরপুর রোডে প্রেসক্লাবের সামনে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। 

এসময় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকেও তার লাশের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সেখান থেকে বরিশাল নগরের মড়কখোলাস্থ ঐতিহ্যবাহী দীপ মহাশ্মশান কাউনিয়ায় নিয়ে বিকাল সাড়ে তিনটার দিকে তার শেষকৃত্য ও সমাধি সম্পন্ন করা হয়।

বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে পুলক চ্যাটার্জির লাশের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রকাশক-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মুরাদ আহমেদ, বাংলা ভিশনের সালেহ টিটু,সময় টিভির অপূর্ব অপ,দৈনিক আমার দেশ ও জি টিভির নিকুঞ্জ বালা পলাশ, বাসসের মোফাজ্জল হোসেন,দৈনিক সকালের বার্তার প্রকাশক শেখ শামীম, এসএ টিভির মুজিব ফয়সালসহ বরিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মহলের ব্যক্তিবর্গরা ফুলেল শ্রদ্ধা জানান।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির বলেন, “পুলক চ্যাটার্জি ছিলেন একজন আদর্শ সাংবাদিক। তার শূন্যতা বরিশালের সাংবাদিকতায় দীর্ঘদিন অনুভূত হবে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।”

শেষকৃত্য অনুুুুুষ্ঠান

বর্তমান বরিশাল সমকালের প্রতিনিধি সুমন চৌধুরী বলেন, “তিনি অফিসকে নিজের বাড়ির মতো ভালোবাসতেন। তার প্রতি আমাদের কোন মান অভিমান নেই তার সাথে দীর্ঘদিন এক সাথে কাজ করেছি কোন দিন রাগ অভিমান হয়নি তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

মৃতকালে পুলক চ্যাটার্জী তারেক এক কন্যা প্রকৃতি ও স্ত্রী, দুই ভাই দীপক চানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

 উল্লেখ্য, শুক্রবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় বরিশাল সমকাল অফিস থেকে পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ফুলেল শ্রদ্ধায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত