ফরিদপুরের মধুখালীতে ধানক্ষেতের পাশ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভরা এক অজ্ঞাতনামা পুরুষের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া স্ট্যান্ডসংলগ্ন এলাকা থেকে টুকরোগুলো উদ্ধার করা হয়।
নিহতর বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বোয়ালিয়া স্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ সামনে ফরিদপুরগামী সড়কের ডান পাশে দুটি ধানখেতের মাঝামাঝি একটি তালগাছের গোড়ায় তিনটি মুখ বাঁধা প্লাস্টিকের বস্তা দেখতে পান পথচারীরা। সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তা তিনটির মুখ খোলা হলে ভেতর থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান সংবাদক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে পরিচয় নিশ্চিত হওয়া না গেলে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনার রহস্য উদ্ঘাটন ও নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন