সংবাদ

জামায়াতের ওপর নির্ভর করছে আ. লীগের ফিরে আসা : রাশেদ খান

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

জামায়াতের ওপর নির্ভর করছে আ. লীগের ফিরে আসা : রাশেদ খান
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছবি : সংবাদ

জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে; শত শত ডিসেম্বর এলেও শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙা কবরস্থানে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে, আন্তর্জাতিকভাবে ও জাতিসংঘে তার স্বীকৃতি রয়েছে। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার আর নতুন করে সুযোগ নেই। কিন্তু শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করছেন এবং তাকে ফেরানোর ক্ষেত্রে জামায়াতে ইসলামী পরোক্ষভাবে সহযোগিতা করছে।’

জ্বালানি সংকট নিয়ে জামায়াত ও ১১ দলীয় জোটের লংমার্চের সমালোচনা করে তিনি বলেন, ‘জ্বালানি সংকট একটি জাতীয় সমস্যা। এই সংকটকে পুঁজি করে আন্দোলন ও রাষ্ট্রকে অশান্ত করা হলে কেবল আওয়ামী লীগের ফেরার সুযোগ তৈরি হবে। শেখ হাসিনা অপেক্ষা করছেন জামায়াত কত দ্রুত রাষ্ট্রকে অশান্ত করতে পারে।’

জামায়াতকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে রাশেদ খান আরও বলেন, ‘জামায়াত যদি মনে করে আওয়ামী লীগকে সাথে নিয়ে '৯৬-এর মতো বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে, তবে এ দেশের জনগণ তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়াবে।’

বিএনপি সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, শহীদ আবরার ফাহাদের চেতনা বাস্তবায়নে কাজ চলছে। কুষ্টিয়া শহীদ আবরার স্টেডিয়ামসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে হল ও স্থাপনা করা হয়েছে। আবরার হত্যার বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে।

এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জামায়াতের ওপর নির্ভর করছে আ. লীগের ফিরে আসা : রাশেদ খান

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত