ফ্যাশন, লাইফস্টাইল ও ফিটনেস কনটেন্ট ক্রিয়েটর এবং মডেল তাসরিন ইসলাম রশনি এবার অভিনয়ে নাম লেখালেন। প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছেন তিনি। ‘ফুলের বিয়ে’ শিরোনামের নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ।
‘মিস এভারগ্রিন
বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন রশনি। এরপর ফ্যাশন মডেলিংয়ের
পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। বর্তমানে ফটোশুট ও মিউজিক ভিডিওতেও
নিয়মিত কাজ করছেন তিনি।
‘ফুলের বিয়ে’ নাটকে
গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে রশনিকে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন অনিন্দিতা
মিমি ও জুনায়েদ বোগদাদী। এসকে মিডিয়া পিআরের প্রযোজনায় নাটকটির শুটিং ইতোমধ্যে রাজধানীর
বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে।
নাটকে অভিনয়ের অভিজ্ঞতা
জানিয়ে তাসরিন ইসলাম রশনি বলেন, “প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছি। কাজের অভিজ্ঞতা
খুবই ভালো ছিল। কাজটি খুব সুন্দর হয়েছে। আমার ইচ্ছা মডেলিং ও অভিনয়ে নিয়মিত কাজ করা।
এ ছাড়া নতুন কিছু কাজ নিয়েও কথা চলছে। মডেলিং ও অভিনয়ের সব মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত
করতে চাই।”
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা
নিয়ে রশনি বলেন, “ফ্যাশন মডেলিং নিয়ে আমার লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে নিজের পরিচিতি
বাড়ানো। আমি চাই বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বিশ্বমানের মঞ্চে তুলে ধরতে। ভালো
গল্প ও চরিত্র পেলে সব মাধ্যমে কাজ করতে প্রস্তুত আছি।”
নাটকে অভিষেকের
মধ্য দিয়ে মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিজের অবস্থান তৈরি করতে চান রশনি। সামনে ভালো
গল্প ও চরিত্রে নিয়মিত কাজ করার প্রত্যাশা তার।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন