সংবাদ

এক সিনেমায় তিন রূপে আল্লু আর্জুন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

এক সিনেমায় তিন রূপে আল্লু আর্জুন

সিনেমার পর্দায় আবারও ভিন্ন ও ভয়ংকর রূপে হাজির হতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা আল্লু আর্জুন। ‘জাওয়ান’খ্যাত নির্মাতা অ্যাটলির পরিচালনায় আসন্ন সায়েন্স-ফিকশন অ্যাকশন ড্রামা ‘রাকা’য় তাকে দেখা যাবে তিনটি ভিন্ন চরিত্রে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রাশমিকা মান্দানা।

আল্লু আর্জুন ও অ্যাটলি এই প্রথম একসঙ্গে কাজ করছেন। পৌরাণিক কাহিনি ও সায়েন্স-ফিকশনের মিশেলে নির্মিত হচ্ছে সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাকা’য় আল্লু আর্জুনের একটি চরিত্র হবে ঐশ্বরিক যোদ্ধার। অন্য একটি চরিত্রে তাকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়। তবে তৃতীয় চরিত্রটির বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

সিনেমায় ভারতীয় পৌরাণিক যুগের প্রেক্ষাপটে অন্তঃসত্ত্বা এক নারীর বিশেষ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন। তার অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে।

‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির পর আল্লু আর্জুনের নতুন চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর সেই কৌতূহল আরও বেড়েছে। পোস্টারে আল্লুর লুক দেখে ধারণা করা হচ্ছে, এবারও ব্যতিক্রমী ও শক্তিশালী চরিত্রে হাজির হতে যাচ্ছেন তিনি।

আগামী বছর মুক্তির লক্ষ্যে এগিয়ে চলছে সিনেমাটির কাজ। এতে আবারও আল্লু আর্জুনের সঙ্গে জুটি বাঁধছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজিতে তাদের জুটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

সিনেমাটির চূড়ান্ত শুটিংয়ের জন্য আগামী সেপ্টেম্বরে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে বিশাল সেট নির্মাণের প্রস্তুতি চলছে। সেখানে আল্লু ও রাশমিকা টানা শুটিং করবেন বলে জানা গেছে।

অ্যাটলির এই বড় বাজেটের সিনেমায় আরও অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর, রাম্যা কৃষ্ণন, যোগী বাবু ও জিম সর্ব। এ ছাড়া বিজয় সেতুপতি ও শাহরুখ খানের সম্ভাব্য উপস্থিতি নিয়ে গুঞ্জন থাকলেও তাদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গত এপ্রিলে ‘রাকা’র টিজার পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। আল্লু আর্জুনের তিন চরিত্রের রহস্য ও অ্যাটলির নির্মাণশৈলী দেখতে এখন মুক্তির অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

এক সিনেমায় তিন রূপে আল্লু আর্জুন

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত