হাস্যরস, নানা নাটকীয়তা আর সমসাময়িক বাস্তবতার মিশেলে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’। ৫২ পর্বের এ নাটকটির গল্প ও পরিচালনায় রয়েছেন সাজিন আহমেদ বাবু। চিত্রনাট্য লিখেছেন আল আমিন স্বপন।
দর্শকদের বিনোদনের
পাশাপাশি সমসাময়িক নানা ঘটনা ও পরিচিত চরিত্রকে হাস্যরসের মোড়কে তুলে ধরা হয়েছে নাটকটির
গল্পে। সমাজের আলোচিত, সমালোচিত ও বিভিন্ন সময়ে ভাইরাল হওয়া চরিত্রগুলোই নাটকের অন্যতম
আকর্ষণ।
‘আমরা ভাইরাল’-এ
অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদসহ আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা
পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, আ. আ. সোহাগ, মারুফ মিঠু, পারভেজ
সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা,
টুনটুনি সোবহান, বিটলু শামীম, হানিফ পালোয়ান, ইমরান হাসু, পঙ্কজ মজুমদার, হাসিমুন,
শেখ পূর্ণতা, সুলতানা রাজিয়া সুমি, হাসিবুল হক হেলাল, শফিকুল ইসলাম, মহসিন আকাশ, আহসান
কবির, মুন ও অরুনাভ।
নাটকটির শুটিং হয়েছে
পুবাইলে একটি শুটিং হাউস ও রিসোর্টে। চিত্রগ্রহণ করেছেন মশিউর রহমান। সম্পাদনা ও কালার
গ্রেডিংয়ের দায়িত্বে ছিলেন লিঙ্কন। আবহ সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল।
নাটকটি প্রসঙ্গে
অভিনেতা মামুনুর রশীদ বলেন, ‘নাটকের গল্পটি অন্যরকম। হাস্যরসের মধ্য দিয়ে দর্শকদের
আনন্দ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের চারপাশের পরিচিত কিছু বিষয়কে নির্মাতা ভিন্নভাবে
তুলে ধরেছেন। অনেকদিন পর এ ধরনের একটি গল্পে অভিনয় করেছি। আশা করছি, নাটকটি দর্শকদের
ভালো লাগবে। হাসির পাশাপাশি গল্পের বিষয়গুলোও তারা উপভোগ করবেন।’
নির্মাতা সাজিন
আহমেদ বাবু বলেন, ‘সমাজের আলোচিত, সমালোচিত বিভিন্ন ভাইরাল চরিত্র নিয়ে নাটকটি নির্মাণ
করেছি। এতে তরুণ ও গুণী শিল্পীরা অভিনয় করেছেন। হাস্যরসের পাশাপাশি নাটকটিতে বক্তব্যও
রয়েছে। দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।’
নির্মাতা জানান,
‘আমরা ভাইরাল’ নাটকটি টেলিভিশনে বাংলাভিশনে প্রচারের পাশাপাশি ইউটিউব চ্যানেল আর্টফ্রেমেও
প্রকাশিত হবে।
নির্মাতা ও শিল্পীদের
প্রত্যাশা, ব্যতিক্রমী হাস্যরসাত্মক গল্প ও সমসাময়িক চরিত্রের কারণে ‘আমরা ভাইরাল’
দর্শকদের মধ্যে সাড়া ফেলবে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন