সংবাদ

প্রেমের গল্পে সৈয়দ অমির ‘বরই মাখা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

প্রেমের গল্পে সৈয়দ অমির ‘বরই মাখা’

নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা আয়েশা মৌসুমী। ‘বরই মাখা’ শিরোনামের গানটি প্রকাশের পরপরই শ্রোতা-দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

সালাউদ্দিন সাগরের কথায় গানটির সংগীতায়োজন করেছেন এন ফরহাদ। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সুবর্ণা আক্তার। কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল এবং ভিডিওটি পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ। ‘বরই মাখা’ মূলত রোমান্টিক ও নাচ-গাননির্ভর একটি গান। টক-মিষ্টি আবহের কথার সঙ্গে সৈয়দ অমি ও আয়েশা মৌসুমীর কণ্ঠের যুগলবন্দী গানটিতে তৈরি করেছে প্রাণবন্ত আমেজ। মিউজিক অ্যারেঞ্জমেন্টেও রয়েছে উৎসবমুখর আবহ।

সৈয়দ অমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। বড় পরিসরে নির্মিত ভিডিওতে রয়েছে জমকালো সেট, প্রাণবন্ত নাচ ও দুই শিল্পীর উপস্থিতি। প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটির বিভিন্ন অংশের ছোট ভিডিও ও রিলস ছড়িয়ে পড়েছে।

গানটি নিয়ে সৈয়দ অমি বলেন, “আমার চ্যানেলে এর আগে বেশিরভাগ গানে আমি ও আঁচল পারফর্ম করেছি। কিন্তু এবার একেবারেই নতুন একজন মডেলের সঙ্গে পারফর্ম করেছি। মেয়েটি প্রথমবার মিউজিক ভিডিওতে অভিনয় করেছে। গানটি নিয়ে অনেক প্রত্যাশা ছিল। প্রকাশের পর বেশ সাড়াও পাচ্ছি। সবকিছু মিলিয়ে আমার বিশ্বাস, গানটি দর্শকদের ভালোবাসা পাবে।”

গানটি প্রকাশের পর ইউটিউবের কমেন্ট বক্স ও সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রোতাদের ইতিবাচক প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণ শ্রোতাদের অনেকেই গানটির বিট ও নাচের প্রশংসা করছেন।

নতুন ঘরানার গান উপহার দেওয়ার ধারাবাহিকতায় সৈয়দ অমির এবারের আয়োজন ‘বরই মাখা’ শ্রোতাদের জন্য বিনোদনের নতুন মাত্রা যোগ করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেমের গল্পে সৈয়দ অমির ‘বরই মাখা’

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত