অনলাইন লেনদেন, মোবাইল ব্যাংকিং কিংবা বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহারের সময় নিরাপত্তার জন্য ওটিপি ও পিনের ব্যবহার এখন খুবই সাধারণ। দুটিই নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হলেও এগুলোর উদ্দেশ্য, কার্যকারিতা ও মেয়াদ এক নয়। ফলে ওটিপি ও পিনকে একই ধরনের নিরাপত্তা কোড মনে করা ঠিক নয়।
ডিজিটাল লেনদেনে প্রতারণার ঝুঁকি
কমাতে এই দুই নিরাপত্তা ব্যবস্থার পার্থক্য জানা যেমন প্রয়োজন, তেমনি যেকোনো পরিস্থিতিতে
এগুলো গোপন রাখাও জরুরি।
ওটিপি কী?
ওটিপির পূর্ণরূপ ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP)। এটি মূলত স্বল্প
সময়ের জন্য ব্যবহারের উপযোগী একটি নিরাপত্তা কোড। ব্যবহারকারীর পরিচয় যাচাই কিংবা কোনো
গুরুত্বপূর্ণ কার্যক্রম অনুমোদনের জন্য নির্দিষ্ট সময়ে ওটিপি পাঠানো হয়।
সাধারণত এসএমএস, ই-মেইল অথবা
সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে এই কোড পাওয়া যায়। ওটিপি নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর
থাকে এবং একবার ব্যবহার করার পর সেটি আর ব্যবহার করা যায় না। নির্ধারিত সময়ের মধ্যে
কোডটি ব্যবহার না করলেও এর কার্যকারিতা শেষ হয়ে যায়।
পিন কী?
পিনের পূর্ণরূপ পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর (PIN)। এটি ব্যবহারকারীর নির্ধারিত একটি গোপন নম্বর, যা পরিচয়
যাচাইয়ের জন্য বিভিন্ন ডিজিটাল ও আর্থিক সেবায় ব্যবহার করা হয়।
ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম, মোবাইল
ব্যাংকিং এবং বিভিন্ন ডিভাইস বা সেবা ব্যবহারের ক্ষেত্রে পিন প্রয়োজন হতে পারে। সাধারণত
ব্যবহারকারী নিজে পরিবর্তন না করা পর্যন্ত একই পিন দীর্ঘ সময় ব্যবহার করা যায়। এ কারণে
পিন অন্যের হাতে চলে গেলে অ্যাকাউন্ট বা সংশ্লিষ্ট সেবার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে
পারে।
কোথায় পার্থক্য ওটিপি-পিনে?
দুটি নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে
বড় পার্থক্য হলো মেয়াদ ও ব্যবহারের ধরন।
ওটিপি সাময়িকভাবে তৈরি হয় এবং নির্দিষ্ট সময় বা একবার ব্যবহারের পর অকার্যকর হয়ে যায়।
অন্যদিকে পিন ব্যবহারকারী নির্ধারণ করেন এবং সেটি পরিবর্তন না করা পর্যন্ত একই নম্বর
বারবার ব্যবহার করা যায়।
অর্থাৎ, ওটিপি হলো স্বল্পমেয়াদি ও একবার ব্যবহারের নিরাপত্তা কোড,
আর পিন হলো তুলনামূলক দীর্ঘমেয়াদি গোপন নম্বর।
ওটিপি কিংবা পিন-কোনোটিই অন্য
কারও কাছে প্রকাশ করা উচিত নয়। ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বা অন্য কোনো
প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিয়ে কেউ ফোন করলেও এসব গোপন তথ্য দেওয়া যাবে না।
কেউ ফোন করে ওটিপি বা পিন জানতে
চাইলে বিষয়টিকে সম্ভাব্য প্রতারণা হিসেবে বিবেচনা করা উচিত। পাশাপাশি অপরিচিত বা সন্দেহজনক
লিংকে প্রবেশ করা এবং অন্যের নির্দেশনায় কোনো নিরাপত্তা কোড ব্যবহার করা থেকেও বিরত
থাকতে হবে।
পিন হিসেবে সহজে অনুমান করা যায় এমন সংখ্যা ব্যবহার না করাই ভালো। প্রয়োজন অনুযায়ী পিন পরিবর্তন করাও নিরাপত্তা বাড়াতে সহায়ক। অন্যদিকে, ওটিপি হাতে পাওয়ার পর সেটি ব্যবহারের সময়ও সতর্ক থাকতে হবে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন