ফুটবল ইতিহাসে প্রায় পৌনে এক শতাব্দী ধরে টিকে থাকা এক অবিস্মরণীয় কীর্তি ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। সৌদি প্রো লিগে সম্প্রতি আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্র করার মাধ্যমে ঘরোয়া শীর্ষ লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার একক রেকর্ড এখন ক্লাবটির দখলে।
এর মধ্য দিয়ে ১৯৩০-এর দশকে আর্জেন্টাইন ক্লাবের গড়া ৮৭ বছরের পুরোনো ইতিহাস নতুন করে লিখল রোনালদোর দল। ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট তাদের বিখ্যাত 'লা মাকিনা' যুগের তারকা হোসে ম্যানুয়েল মোরেনোদের ওপর ভর করে টানা ৯৩টি লিগ ম্যাচে মোট ৩০১টি গোল করেছিল।
আল নাসরের এই ঐতিহাসিক যাত্রার সূচনা হয়েছিল ২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদকে ৪-১ গোলে হারানোর ম্যাচ দিয়ে। গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ের দিনে পর্তুগিজ তারকা রোনালদোর লক্ষ্যভেদে প্রথমে রিভার প্লেটের ৯৩ ম্যাচের সমতায় পৌঁছে ক্লাবটি। এরপর আল খালিজের বিপক্ষে আব্দুল্লাহ আল-হামদানের দেওয়া গোলেই টানা ৯৪ ম্যাচে গোল করার নতুন বিশ্ব রেকর্ড গড়ে তারা।
তবে লিগের একক রেকর্ড হাতছাড়া হলেও রিভার প্লেটের আরেকটি কীর্তি এখনো অক্ষত। সব ধরনের ঘরোয়া ও অফিশিয়াল কাপ প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোলের সার্বিক রেকর্ডটি এখনো রয়েছে আর্জেন্টাইন ক্লাবটির দখলেই।
\

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন