লিওনেল মেসির দারুণ এক পারফরম্যান্সের পরও জয়ের দেখা পেল না ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল ন্যাশভিল এসসির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে নাটকীয় ২-২ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। ম্যাচের শুরুতে স্যাম সারিজের গোলে এগিয়ে যায় ন্যাশভিল। এরপর মেসির নেওয়া কর্নার কিক প্রতিপক্ষ ডিফেন্ডার রিড বেকার-হোয়াইটিংয়ের গায়ে লেগে আত্মঘাতী গোল হলে সমতায় ফেরে সফরকারীরা।
দ্বিতীয়ার্ধের ষাট মিনিটের মাথায় রদ্রিগো দে পলের বাড়ানো বল ধরে প্রায় ২০ গজ দূর থেকে নিচু শটে চমৎকার এক গোল করেন মেসি। এই গোলেই জয়ের সুবাতাস পাচ্ছিল মায়ামি। এটি ছিল মায়ামির গোলাপি জার্সিতে মেসির ৯৯তম গোল। তবে ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রক্ষণভাগের ভুল মার্কিংয়ের সুযোগ নিয়ে সারিজ তার দ্বিতীয় গোলটি করলে জয় হাতছাড়া হয় গিলের্মো হয়েসের দলের।
এই ড্রয়ের পরও ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। তবে শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করায় শীর্ষ দল ন্যাশভিলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করল তারা।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন