সংবাদ

বকেয়া বেতনের দাবিতে বরিশালে শ্রমিকদের অবস্থান

জেআই জুয়েল, বরিশাল
জেআই জুয়েল, বরিশাল
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

বকেয়া বেতনের দাবিতে বরিশালে শ্রমিকদের অবস্থান
ছবি: সংবাদ

বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে বরিশালের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর সামনে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কারখানার মূল ফটকের সামনে নারী-পুরুষ শ্রমিকরা বকেয়া পরিশোধ ও কারখানা খোলার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কর্তৃপক্ষ নোটিশ টাঙিয়ে অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ করে দিলে প্রায় ১০০ জন শ্রমিক কর্মহীন হওয়ার আশঙ্কায় পড়েন। আন্দোলনরত শ্রমিকদের প্রধান দাবির মধ্যে রয়েছে - বিগত দুই মাসের বকেয়া বেতন পরিশোধ, ঈদ বোনাস, আইডি কার্ড প্রদান এবং কারখানা দ্রুত চালু করা।

বাসদ নেত্রী ও সমাজকর্মী ডা. মনীষা চক্রবর্তী শ্রমিকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন। ইন্দো-বাংলা ফার্মার ম্যানেজার মিজানুর রহমান জানান, শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা চলছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সালেহ মো. রায়হান জানান, আলোচনার মাধ্যমে আইন অনুযায়ী বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। জেলা শ্রম দপ্তরের উপপরিচালক জানিয়েছেন, দ্রুতই শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক ডাকা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বকেয়া বেতনের দাবিতে বরিশালে শ্রমিকদের অবস্থান

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে বরিশালের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর সামনে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কারখানার মূল ফটকের সামনে নারী-পুরুষ শ্রমিকরা বকেয়া পরিশোধ ও কারখানা খোলার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কর্তৃপক্ষ নোটিশ টাঙিয়ে অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ করে দিলে প্রায় ১০০ জন শ্রমিক কর্মহীন হওয়ার আশঙ্কায় পড়েন। আন্দোলনরত শ্রমিকদের প্রধান দাবির মধ্যে রয়েছে - বিগত দুই মাসের বকেয়া বেতন পরিশোধ, ঈদ বোনাস, আইডি কার্ড প্রদান এবং কারখানা দ্রুত চালু করা।

বাসদ নেত্রী ও সমাজকর্মী ডা. মনীষা চক্রবর্তী শ্রমিকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন। ইন্দো-বাংলা ফার্মার ম্যানেজার মিজানুর রহমান জানান, শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা চলছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সালেহ মো. রায়হান জানান, আলোচনার মাধ্যমে আইন অনুযায়ী বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। জেলা শ্রম দপ্তরের উপপরিচালক জানিয়েছেন, দ্রুতই শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক ডাকা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত